প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে। যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় না বাড়ে।
প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের ওপর থেকে কর প্রত্যাহার করা হয়েছে। যাতে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় না বাড়ে।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিএনপির রাজনীতি মানুষের জন্য।
তিনি বলেন, ‘আগামী পাঁচ বছরে সারা দেশে প্রায় ২০ হাজার কিলোমিটার খাল পুনঃখননের পরিকল্পনা রয়েছে।
কৃষকদের জন্য সরকারের নতুন উদ্যোগের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, ‘কৃষি কার্ড চালু করা হচ্ছে। যার মাধ্যমে একজন কৃষক বীজ, সার ও কীটনাশক কেনার জন্য ২ হাজার ৫০০ টাকা সহায়তা পাবেন। আগামী এক বছরের মধ্যে প্রতিটি উপজেলায় ৮ থেকে ১০ হাজার কৃষককে এ কার্ড দেওয়া হবে।’
নারী শিক্ষার প্রসঙ্গে তিনি বলেন, ‘সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নারীদের জন্য উচ্চমাধ্যমিক পর্যন্ত অবৈতনিক শিক্ষার ব্যবস্থা করেছিলেন। বর্তমান সরকার সেটিকে ডিগ্রি বা স্নাতক পর্যায় পর্যন্ত সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে। একই সঙ্গে মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তির আওতায় আনার পরিকল্পনাও রয়েছে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের দোরগোড়ায় চিকিৎসাসেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে। আগে হৃদরোগের রিং পরাতে যেখানে এক লাখ টাকার বেশি খরচ হতো, আগামী জুলাই থেকে সে ব্যয় প্রায় অর্ধেকে নেমে আসবে। কিডনি ডায়ালাইসিসের খরচও উল্লেখযোগ্যভাবে কমবে।’
সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী এমপি, লুৎফুর রহমান এমপিসহ অন্যান্যরা বক্তৃতা করেন।