‘শুভ কাজে, সবার পাশে’ স্লোগান সামনে রেখে যশোরের মণিরামপুরে শিশু-কিশোরদের নিয়ে স্বাস্থ্য সচেতনতামূলক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৪ জুন) পৌর শহরের শংসপ্তক শিল্পী সংগঠন কার্যালয় চত্বরে মণিরামপুর উপজেলা শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।

আলোচনাসভার প্রধান আলোচক কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডা. সৌমেন সরকার বলেন, শিশু-কিশোরদের স্বাস্থ্যকর জীবনধারা এবং রোগ প্রতিরোধের উপায় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন। বর্তমান পরিস্থিতিতে ব্যক্তিগত পরিচ্ছন্নতা, পুষ্টিকর খাবার গ্রহণ, ফাস্ট ফুড পরিহার, হাত ধোঁয়ার সঠিক নিয়ম, ডেঙ্গু ও অন্যান্য সংক্রামক রোগ থেকে বাঁচতে করণীয় এবং খেলাধুলার মাধ্যমে শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো রাখার গুরুত্ব তুলে ধরেন।
বসুন্ধরা-শুভসংঘ মনিরামপুর উপজেলা শাখার উপদেষ্টা ও দৈনিক কালের কণ্ঠের উপজেলা প্রতিনিধি অধ্যাপক বাবুল আকতার বলেন, ‘সমাজের প্রতি দায়বদ্ধতা থেকে এবং শিক্ষামূলক ও জনকল্যাণমূলক কাজের অংশ হিসেবে এই সভার আয়োজন করা হয়েছে। স্বাস্থ্য সচেতনতা তৈরি করে একটি সুস্থ জাতি গঠনে বসুন্ধরা-শুভসংঘ সব সময় পাশে থাকবে।’
সংশপ্তক শিল্পী সংগঠনের সাধারণ সম্পাদক সংগীত শিক্ষক সঞ্জয় কুমার মল্লিক বলেন, ‘বসুন্ধরা-শুভসংঘের এই জনহিতকর উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করি।
আলোচনা শেষে শিশু-কিশোররা স্বাস্থ্যবিধি মেনে চলার এবং সুস্থ জীবনযাপনের অঙ্গিকার করে