পোপ চতুর্দশ লিওর অনুমতি ছাড়া বিশপ অভিষিক্ত করার কারণে সুইজারল্যান্ডভিত্তিক রক্ষণশীল ক্যাথলিক গোষ্ঠী সোসাইটি অব সেন্ট পিয়াস এক্স (এসএসপিএক্স)-এর ছয়জন ধর্মযাজককে ধর্মচ্যুত করা হয়েছে বলে ভ্যাটিকান জানিয়েছে।
খ্রিস্টধর্মের একজন উচ্চপদস্থ যাজক বা ধর্মীয় নেতাকে বিশপ।তিনি একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার (ডায়োসিস) গির্জা ও যাজকদের তত্ত্বাবধান করেন।বৃহস্পতিবার ভ্যাটিকানের ধর্মীয় মতবাদবিষয়ক দপ্তর ‘ডিকাস্টারি ফর দ্য ডকট্রিন অব দ্য ফেইথ’ এক ডিক্রিতে বিশ্বজুড়ে ক্যাথলিকদের সতর্ক করে জানায়, গোষ্ঠীটি এখন চার্চের অনুমোদন ছাড়া ধর্মীয় কার্যক্রম পরিচালনা করছে।
ডিক্রিতে বলা হয়, এসএসপিএক্স ক্যাথলিক চার্চের কিছু মৌলিক শিক্ষা প্রত্যাখ্যান করে। ফলে তারা বৈধভাবে বিবাহ অনুষ্ঠান পরিচালনা বা স্বীকারোক্তি গ্রহণের মতো ধর্মীয় দায়িত্ব পালন করতে পারবে না।
পোপ লিওর অনুরোধ উপেক্ষা করে গোষ্ঠীটি বুধবার চারজন নতুন বিশপকে অভিষিক্ত করে। এর এক দিন পরই ভ্যাটিকান এই সিদ্ধান্ত ঘোষণা করে। ক্যাথলিক চার্চের নিয়ম অনুযায়ী, নতুন বিশপ নিয়োগের অনুমোদন দেওয়ার ক্ষমতা শুধুমাত্র পোপের। চার্চের ঐতিহ্য ও নেতৃত্বের ধারাবাহিকতা বজায় রাখার জন্য এই নিয়ম অনুসরণ করা হয়।
ভ্যাটিকান জানিয়েছে, সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ওই অননুমোদিত অনুষ্ঠানে নেতৃত্ব দেওয়া দুই বিশপ এবং নতুন অভিষিক্ত চার ধর্মযাজকসহ মোট ছয়জনকে ধর্মচ্যুত করা হয়েছে।
তবে সোসাইটি অব সেন্ট পিয়াস এক্স তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। বুধবার গোষ্ঠীটি দাবি করেছিল, বিশেষ পরিস্থিতির কারণে তারা পোপের অনুমোদন ছাড়াই বিশপ অভিষেকের সিদ্ধান্ত নিয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..