বলিউডে নিজের ক্যারিয়ার গড়ার শুরুটা খুব সহজ ছিল না দীপিকা পাড়ুকোনের। অভিনয়ের স্বপ্ন পূরণে পোর্টফোলিও তৈরির জন্য একসময় মায়ের কাছ থেকে ১০ হাজার টাকা ধার নিয়েছিলেন তিনি।তখন মাকে কথা দিয়েছিলেন, একদিন এই টাকা ফেরত দেবেন এবং তাদের গর্বিত করবেন।

সাক্ষাৎকারে দীপিকা তার বাবা প্রকাশ পাড়ুকোনের ব্যাডমিন্টন ক্যারিয়ার নিয়েও কথা বলেন।তিনি জানান, এমন এক সময়ে তার বাবা পেশাদার ব্যাডমিন্টন খেলতেন, যখন ভারতে এই খেলায় পেশাদার হওয়ার সুযোগ খুব বেশি ছিল না। সে সময় অনেকেই চিকিৎসক কিংবা আইনজীবী হতে চাইতেন। তবে তার বাবা খেলোয়াড় হওয়ার পথ বেছে নিয়েছিলেন।