
একের পর এক এমন ফলাফলের পর নিজের সমর্থন নিয়েই প্রশ্ন তুলেছেন এই অভিনেত্রী। ভিডিওতে তিনি বলেন, “আমি সিদ্ধান্ত নিয়েছি, জীবনের এই নিরীক্ষাটা এবার সিরিয়াসলি করব। পরবর্তী যে দলটাকে সমর্থন করব, সেই দলও যদি বাদ পড়ে যায়, তাহলে আমি মেনে নেব, সমস্যাটা সত্যিই আমার! তাই এবার আমি আর্জেন্টিনাকেই সমর্থন করব। যদি আর্জেন্টিনা হেরে যায়, ফাইনালে উঠতে না পারে কিংবা শেষ পর্যন্ত বিশ্বকাপ জিততে ব্যর্থ হয়, তাহলে নিজেকে ‘কুফা ভক্ত’ হিসেবেই মেনে নেব।”
হাস্যরসের সুরে তিনি আরো বলেন, “আর্জেন্টিনা সমর্থনের পর যদি এই দলও হেরে যায়, তার পর থেকে ফুটবল খেলা দেখাই বন্ধ করে দেব।একজন ফুটবলপ্রেমী হিসেবে যদিও এটা আমার জন্য খুবই হতাশার। কারণ, আমি ফুটবল ভীষণ ভালোবাসি, অথচ বারবার আমার সমর্থন করা দলগুলো টুর্নামেন্ট থেকে বিদায় নিচ্ছে। শুধু সামাজিকমাধ্যমেই নয়, আশপাশের অনেক মানুষও আমাকে ‘কুফা ভক্ত’ বলে ডাকতে শুরু করেছে। তাই বিষয়টাকে আমি এখন একটা এক্সপেরিমেন্ট হিসেবেই দেখছি। তবে সবাইকে একটা অনুরোধ, আমাকে খুব বেশি বকাঝকা করবেন না, আর এখনই কুফা বলেও দেবেন না। আমার এই নিরীক্ষার ফলাফলটা আগে দেখা যাক!”
ভিডিওর শেষদিকে আবারও মজার ছলে টয়া বলেন, ‘বিষয়টা আসলে মজার হলেও একটু কষ্টের। কারণ, নিজের পছন্দের দলগুলোর বিদায় দেখা কখনোই সুখকর নয়। তাই চলুন, এই নিরীক্ষাটা একসঙ্গে করি। দেখা যাক, শেষ পর্যন্ত আমরা সত্যিই কুফা ভক্ত কি না, নাকি সবই কাকতালীয় ঘটনা!’