শুক্রবার (৭ আগস্ট) এক সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘জেন-জি আমাদের দেশের আসল শক্তি এবং এক অর্থে জাতির জন্য এক বিশাল সম্পদ। আমাদের তরুণরা যেভাবে দেশের সংস্কৃতি ও পরিচয়ের নতুন দূত হিসেবে নিজেদের তুলে ধরছে, তা সত্যিই আনন্দের।’
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কঙ্গনার এই ইউ-টার্নের পেছনে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস)-এর প্রধান মোহন ভাগবতের একটি সাম্প্রতিক বার্তার বিশেষ প্রভাব রয়েছে।