ওই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় হাফিজ সাঈদের প্রতি সমর্থন জানিয়ে শেখ রশিদ বলেন, ‘আমি হাফিজ সাহেবের গোলাম।’ শুধু তাই নয়, তার মোবাইল ফোনে হাফিজ সাঈদের ফোন নম্বর পাওয়ার কারণে তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল বলেও দাবি করেন তিনি।এরপর ভারতকে লক্ষ্য করে হুমকি দেন শেখ রশিদ। তিনি বলেন, ‘ভারত যদি পাকিস্তানের দিকে তাকায়ও, তাহলে আল্লাহ দেশটিকে ধ্বংস করে দেবেন।’
শেখ রশিদ আহমেদ ২০২০ থেকে ২০২২ সাল পর্যন্ত পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সঙ্গেও তার ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
সন্ত্রাসবাদ নিয়ে বিতর্কিত মন্তব্যের কারণে এর আগেও আলোচনায় এসেছেন তিনি।২০২২ সালে স্বরাষ্ট্রমন্ত্রী থাকা অবস্থায় তিনি দাবি করেছেন, সাবেক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফই ভারতকে ২৬/১১ মুম্বাই হামলাকারী আজমল কাসাবের ফরিদকোটের ঠিকানা সম্পর্কে জানিয়েছিলেনইমরান খানের বিরুদ্ধে বিদেশি শক্তির ষড়যন্ত্রের অভিযোগ প্রতিষ্ঠা এবং তৎকালীন বিরোধীদের ভারতপন্থী হিসেবে তুলে ধরার প্রচেষ্টার অংশ হিসেবে ওই মন্তব্য করা হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়।