এ অবস্থায় নখ কামড়ানো হলে ওই ব্যাকটেরিয়াগুলো মুখ ও পরিপাকতন্ত্রে পৌঁছায়। যেখানে ব্যাকটেরিয়াগুলো গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল সংক্রমণ ঘটানোর সম্ভাবনা থাকে। যা থেকে আপনার ডায়রিয়া ও পেট ব্যথার মতো জটিলতা দেখা দিতে পারে।দাঁত দিয়ে নখ কামড়ানোর অভ্যাস যদি দীর্ঘদিনের হয়, তাহলে সমস্যাটি শুধু সাধারণ থাকে না। তখন এটি ‘প্যারোনিচিয়া’ নামক এক ধরনের সংক্রমণে রূপ নিতে পারে বলেও জানিয়েছেন ডা. রিচার্ড।এ চিকিৎসক বলেন, আঙুলের মাথায় চামড়া ফেটে গেলে বা ছিলে গেলে এর মাধ্যমে ব্যাকটেরিয়া বা ইস্টের প্রজাতি ভেতরে প্রবেশ করার দারুণ সুযোগ পায়। উভয়ই আপনার নখের চারপাশে ও নিচে ফোলাভাব, লালচে ভাব ও পুঁজ সৃষ্টি করে থাকে। এ থেকে মুক্তি পেতে অনেক সময় অস্ত্রোপচারের প্রয়োজন হয় এবং অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিফাঙ্গাল ওষুধ দিয়ে চিকিৎসার দরকার হয়।