আদালতের নির্দেশকে স্বাগত জানিয়ে দলের আর এক মুখপাত্র জুলফিকার বুখারি বলেন, ‘এই সিদ্ধান্ত অনেক আগেই নেওয়া উচিত ছিল। ইমরানের চোখ এবং সামগ্রিক স্বাস্থ্যের যাতে আরও অবনতি না হয়, সেজন্য হাসপাতালে পর্যাপ্ত সময় চিকিৎসা চালিয়ে যাওয়ার দাবিও জানিয়েছে পিটিআই।’গত বছর থেকেই তার দুই ছেলে বাবার শারীরিক পরিস্থিতি নিয়ে একাধিকবার উদ্বেগ প্রকাশ করেছেন।