ট্রাম্প ও আমিরাতের প্রেসিডেন্টের ফোনালাপ, মধ্যপ্রাচ্য নিয়ে কী পরিকল্পনা ওয়াশিংটনের
Syed Asaduzzaman
/ ৩২
ভিউ:
হালনাগাদ:
বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সাথে টেলিফোনে বিশেষ বার্তা আদান-প্রদান করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।উভয় নেতার আলাপচারিতায় প্রধানত স্থান পায় যুক্তরাষ্ট্র ও আমিরাতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্কের উন্নয়ন।ফোনালাপে দুই দেশের বাণিজ্যিক ও কূটনৈতিক পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো আরো মজবুত করার বিভিন্ন দিক নিয়ে বিষদ আলোচনা হয়।সম্পর্কের বাইরেও মিডল ইস্ট (মধ্যপ্রাচ্য) অঞ্চলের সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি এবং বর্তমান বিভিন্ন ঘটনার ওপর যৌথভাবে নজর রাখার কথা ব্যক্ত করা হয়। উদ্ভুত প্রেক্ষাপট সামাল দিতে যৌথ কিংবা চলমান আন্তর্জাতিক প্রচেষ্টাসমূহ নিয়ে দুই রাষ্ট্রপ্রধান নিজেদের মতবিনিময় করেন।