পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চিকিৎসার জন্য শাফা ইন্টারন্যাশনাল হাসপাতালে স্থানান্তরের খবরের পর সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রল ও মজার মিমের বন্যা বয়ে গেছে। গুরুতর এই রাজনৈতিক খবরের পর পরই নেটিজেনরা বিভিন্ন উদ্ভাবনী পোস্ট ও ভিডিও শেয়ার করতে শুরু করেন, যা মুহূর্তের মধ্যেই ট্রেন্ডিং টপিকে পরিণত হয়।
একটি জনপ্রিয় মিম শেয়ার করে এক ব্যবহারকারী নিজেকে হাসপাতালে ভর্তি করানোর ইচ্ছা প্রকাশ করেছেন, তো অন্য একজন রসিকতা করে লিখেছেন—সাবেক এই প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য তিনি দরকার পড়লে সেই হাসপাতালে ঝাড়ুদারের চাকরি নিতেও প্রস্তুত!
ইমরান খানের হাসপাতাল স্থানান্তরের এই খবরকে ঘিরে ব্যবহারকারীদের এমন নানামুখী রসিকতা ও ভিডিও ক্লিপস এখন সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে বেশ জোরেশোরে ঘুরে বেড়াচ্ছে।