সিরিয়ার কাছে ৩–০ গোলে বিধ্বস্ত হওয়ার পরপরই তাকে কোচের পদ থেকে অব্যাহতি দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বৃহস্পতিবার রাতে ই-মেইলের মাধ্যমে জোন্সকে এই সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়। শুধু তাই নয়, তাসখন্দে বাংলাদেশ ফুটবল দল যে হোটেলে অবস্থান করছে, সেখান থেকেও তাকে তাৎক্ষণিকভাবে সরিয়ে নেওয়া হয়েছে। বাফুফে ও দলের ম্যানেজার সামিদ কাশেমের নির্দেশে আপাতত সহকারী কোচ আতিকুর রহমান মিশুকে অন্তর্বর্তীকালীন প্রধান কোচের দায়িত্ব দেওয়া হয়েছে।