ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা মো. জুলকার নায়নকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে পদায়ন করা হয়েছে।
০২ সেপ্টেম্বর ২০২৬ এর একটি সরকারি এক আদেশে জানানো হয়, মো. জুলকার নায়নের পরিচিতি নম্বর (১৫৮৮৬)। তিনি বর্তমানে ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) হিসেবে দায়িত্ব পালন করছেন। নতুন দায়িত্বে মো. জুলকার নায়ন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের যুগ্মসচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।
জুলকার নায়নের প্রশাসনিক ক্যারিয়ারে ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে দায়িত্ব পালনের সময়টি ছিল উল্লেখযোগ্য। ওই সময়ে সাধারণ মানুষের কাছে সরকারি সেবা সহজলভ্য করা, প্রশাসনিক কার্যক্রমে জনসম্পৃক্ততা বাড়ানো এবং বিভিন্ন মানবিক উদ্যোগ গ্রহণের মাধ্যমে তিনি স্থানীয় মানুষের প্রশংসা কুড়ান।
মুক্তাগাছায় দায়িত্ব পালনকালে জনগণের সমস্যা সরাসরি শোনা ও সেগুলোর সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারি সেবাকে মানুষের আরও কাছে নিয়ে যেতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করেন তিনি। এসব কর্মকাণ্ডের কারণে স্থানীয় পর্যায়ে তাঁর প্রতি মানুষের আস্থা তৈরি হয়।
দীর্ঘ কর্মজীবনে দায়িত্বশীলতা, পেশাগত দক্ষতা, নিষ্ঠা ও সততার সঙ্গে প্রশাসনিক দায়িত্ব পালনের স্বীকৃতি হিসেবেই তাঁর পদোন্নতিকে দেখছেন সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। প্রশাসনের বিভিন্ন পর্যায়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে তিনি জনসেবা ও রাষ্ট্রীয় কার্যক্রমে অবদান রেখে আসছেন।
এ উপলক্ষে বন্ধু সংগঠন শিকড়-এর ক্রিয়েটর অ্যাডমিন কামাল পিন্টু ও অ্যাডমিন প্যানেলের সদস্যরা তাঁকে শুভেচ্ছা জানান। একইভাবে জিএম-৯১-এর এনামুর রহমান রবি, তৌহিদুজ্জামান ছুটন, ময়মনসিংহ মেগাসিটির পক্ষে মুস্তাফিজুর রহমান জুয়েল ও জামান আবেদীনও অভিনন্দন জানিয়েছেন।
এ ছাড়া ফ্রেন্ডস ‘৯১ ফাউন্ডেশন ও (বেঙ্গল চ্যানেল 24- বেঙ্গল প্রতিদিন)-এর ব্যবস্থাপনা পরিচালক এবিএম সিরাজুল হক সাজিদ ও সরকার কামাল, মুক্তাগাছা ‘৯১ সংসদের পক্ষে নজরুল ফরিদ ও মিজানুর রহমান, উত্তরা পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা তারেকুজ্জামান খান এবং অনলাইন কমিউনিকেশন সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন।
শুভেচ্ছা বার্তায় সংগঠনগুলোর নেতৃবৃন্দ বলেন, কর্মজীবনে জুলকারনাইনের সততা, দায়িত্ববোধ, দক্ষতা ও মানুষের প্রতি আন্তরিকতার যে পরিচয় পাওয়া গেছে, যুগ্মসচিব পদে তাঁর পদোন্নতি তারই স্বীকৃতি। নতুন দায়িত্বেও তিনি যোগ্যতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে রাষ্ট্র ও জনগণের কল্যাণে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তাঁরা প্রত্যাশা করেন।
তাঁরা জুলকার নায়নের উত্তরোত্তর সাফল্য কামনা করে বলেন, ভবিষ্যতেও তাঁর দক্ষ ও মানবিক নেতৃত্ব প্রশাসনে ইতিবাচক ভূমিকা রাখবে