খুলনা জেলা প্রতিনিধিঃ ফাহিম ইসলাম : খুলনার আড়ংঘাটা থানাধীন রেললাইনে ট্রেনের নিচে কাটা পড়ে মিঠুন সরকার (৩৪) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বেনাপোল থেকে মোংলাগামী ট্রেনের নিচে কাটা পড়ে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাটি ডুমুরিয়া থানার সাবেক এবং বর্তমানে আড়ংঘাটা থানাধীন রেলস্টেশন ও সলুয়া রেলক্রসিংয়ের মধ্যবর্তী স্থানে ঘটে।
নিহত মিঠুন সরকার খুলনার আড়ংঘাটা থানার ৩ নম্বর ওয়ার্ডের কাওরাপাড়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত শিশির সরকারের ছেলে।দুর্ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়।
তবে কীভাবে তিনি ট্রেনের নিচে পড়ে প্রাণ হারিয়েছেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।এ ঘটনায় নিহতের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।