২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয়বার ক্ষমতা নেওয়ার পর থেকেই অভিবাসন নিয়ন্ত্রণ করাসহ ট্রাম্পের বিভিন্ন আগ্রাসী পদক্ষেপের বিরুদ্ধে শত শত মামলা হয়েছে। অনেক বিচারক এপিএ আইনের আওতায় সরকারের এসব নীতি দেশব্যাপী অবৈধ ঘোষণা করে বাতিল করে দিয়েছেন।
সর্বশেষ টেক্সাসের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারী রোগীদের ‘অপ্রত্যাশিত চিকিৎসা বিল’ কমানোর একটি সরকারি নিয়মকে চ্যালেঞ্জ করে মামলা করেন। গত আগস্টে একটি আপিল আদালত একটি আপিল আদালত বিধিমালাটির কিছু অংশ সারাদেশে বাতিল ঘোষণা করে। ট্রাম্প প্রশাসন এখন সুপ্রিম কোর্টে গিয়ে বলছে, আদালত যেন পুরো দেশের জন্য ওই নিয়ম বাতিল না করে, শুধু মামলাকারী চিকিৎসকদের ক্ষেত্রেই তা সীমিত রাখে। আগামী বছরের শুরুতে সুপ্রিম কোর্ট এই আপিল শুনানির জন্য নেবে কি না, তা ঠিক করবে।