কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও কে এম ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেফতার চারজনকে আদালতে সোপর্দ করেছে পুলিশ। তারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হয়েছে বলে জানানো হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) রাত পৌনে ৮টায় কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।অভিযুক্তরা হলো কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সানন্দা এলাকার নুরে আলমের ছেলে সাইফুল ইসলাম তুহিন (১৭), একই উপজেলার সালমানপুর গ্রামের মমিন হোসেনের ছেলে মোফাজ্জেল হোসেন ফরহাদ (১৬), কুমিল্লা আদর্শ সদর উপজেলার হাতিগাড়া গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে কামরুল হাসান (১৫) ও একই উপজেলার এলাহীপুর গ্রামের সেলিম মিয়ার ছেলে মো. সিয়াম (১৫)।
তিনি আরও বলেন, ‘এটি একটি অত্যন্ত লোমহর্ষক ও হৃদয়বিদারক হত্যাকাণ্ড, যা সারা দেশকে নাড়া দিয়েছে। আসামিরা আইনি সহায়তা পাওয়ার অধিকার রাখলেও এখন পর্যন্ত কুমিল্লা বারের (আইনজীবী সমিতি) কোনো আইনজীবী তাদের পক্ষে বা বিপক্ষে কোনো ওকালতনামা বা দরখাস্ত দেননি। বার সবসময় সচেতন রয়েছে। সুষ্ঠু তদন্ত সাপেক্ষে এই নৃশংস হত্যাকাণ্ডের সর্বোচ্চ ও দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।’