১. হরমোনের তারতম্য: বয়ঃসন্ধি, গর্ভাবস্থা বা মাসিকের সময় শরীরে অ্যান্ড্রোজেন হরমোন বাড়লে সেবাম বা তেলের নিঃসরণ বেড়ে যায়।
২. অনুপযোগী প্রসাধনী: অতিরিক্ত ভারী মেকআপ বা কমেডোজেনিক প্রসাধনী ব্যবহারের ফলে লোমকূপের মুখ বন্ধ হয়ে যেতে পারে।
৩. অনিয়মিত এক্সফোলিয়েশন: ত্বক থেকে নিয়মিত মৃত কোষ না ঝরলে তা তেলের সাথে মিশে লোমকূপে জমাট বাঁধে।
বিশেষজ্ঞদের পরামর্শ ও সঠিক পরিচর্যা:
চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, নখ দিয়ে এগুলো খুঁটলে বা চাপ দিলে ত্বকে ইনফেকশন ও স্থায়ী গর্ত তৈরি হতে পারে।
হোয়াইটহেডসের জন্য আলফা হাইড্রক্সি অ্যাসিড : গ্লাইকোলিক বা ল্যাক্টিক অ্যাসিড ত্বকের ওপরের মৃত কোষের স্তর সরিয়ে হোয়াইটহেডস বের হতে সাহায্য করে।
কোষ পুনর্গঠনে রেটিনয়েডস : রেটিনয়েডস ত্বকের কোষ পুনরুজ্জীবিত ও পুনর্গঠনে বিশেষ ভূমিকা পালন করে।