সংগঠনের সদস্যসচিব অ্যাক্টিভিস্ট আনন্দ কুটুম বলেন, সৌদিতে পাশবিক নির্যাতন সইতে না পেরে গত নয় মাসে দেশে ফিরেছেন ৯৮০ জন নারী কর্মী।কেউ কেউ ফিরেছেন অন্তঃসত্ত্বা হয়ে। এদেরকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। এই সকল শিশুদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতির ব্যবস্থা করতে হবে। আন্তর্জাতিক ফোরামে আলোচনার মাধ্যমে এর স্থায়ী সমাধান করতে হবে।‘প্রবাস’-এর সমন্বয়ক চিকিৎসক তৃণা ইসলাম বলেন, দূতাবাসগুলো যথাযথ ভূমিকা পালন করছে কি না, তা খতিয়ে দেখা দরকার।
মানববন্ধন থেকে বিদেশে বাংলাদেশি শ্রমিকদের ওপর নির্যাতন ও হয়রানির সুষ্ঠু তদন্ত, অধিকার লঙ্ঘনের প্রতিকার এবং মৃত্যুদণ্ডের মতো গুরুতর শাস্তির ক্ষেত্রে ন্যায্য বিচারপ্রক্রিয়া নিশ্চিত করার দাবি জানানো হয়।
‘বিদেশে শ্রমিকের নিরাপত্তা চাই’ ও ‘নির্যাতন ও মৃত্যুদণ্ডের জবাব চাই’ স্লোগানে এ কর্মসূচির সহ-আয়োজক ছিল গণতন্ত্র ও জবাবদিহিবিষয়ক দক্ষিণ এশিয়াভিত্তিক নেটওয়ার্ক ‘সাউথ এশিয়ান অ্যাকাউন্টেবিলিটি নেটওয়ার্ক ফর ডেমোক্রেসি’ (স্যান্ড)। গবেষণা সহযোগী ছিল চিকিৎসাবিষয়ক গবেষণা প্রতিষ্ঠান ‘দ্য স্কলারো’।