সফরকালে সাংবাদিকরা ক্যান্টন ফেয়ারের বিভিন্ন কার্যক্রম, আন্তর্জাতিক বাণিজ্যে অংশগ্রহণকারী দেশগুলোর পণ্য ও সেবা, বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ এবং নতুন বাজার ও বিনিয়োগের সম্ভাবনা নিয়ে প্রতিবেদন তৈরির উদ্যোগ নিয়েছেন। একই সঙ্গে চীনের সঙ্গে বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্ক, দেশটিতে ব্যবসা পরিচালনায় বাংলাদেশি উদ্যোক্তাদের অভিজ্ঞতা এবং দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণের সম্ভাবনাও তাঁদের প্রতিবেদনে গুরুত্ব পাবে।
ক্যান্টন ফেয়ার আন্তর্জাতিক বাণিজ্যের একটি গুরুত্বপূর্ণ আয়োজন।এ মেলায় বিভিন্ন দেশের উৎপাদক, রপ্তানিকারক, আমদানিকারক ও ক্রেতারা অংশ নিয়ে পণ্য প্রদর্শন, ব্যবসায়িক যোগাযোগ এবং বাণিজ্যিক অংশীদারত্বের সুযোগ তৈরি করেন। ফলে মেলার কার্যক্রমের পাশাপাশি সেখানে বাংলাদেশি ব্যবসায়ীদের অংশগ্রহণ ও সম্ভাবনা তুলে ধরার বিষয়টিও এ সফরে গুরুত্ব পাবে।