যেসব বিচারকের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে, তাদের বিষয়ে সরকারের জিরো টলারেন্স অবস্থানের কথাও জানান তিনি। বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করা এবং পৃথক সচিবালয় প্রতিষ্ঠায় সরকারের প্রতিশ্রুতির কথাও পুনর্ব্যক্ত করেন আইনমন্ত্রী।বিচার বিভাগের ভূমিকা নিয়ে অতীতের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘যখন সালাহউদ্দিন আহমদ গুম হলেন, বিচার বিভাগ তার পাশে দাঁড়ায়নি।’