ইসরায়েলের নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব পেয়েছেন ইয়াশার পার্টির নেতা গাদি আইজেনকট। রোববার (০৮ নভেম্বর) প্রেসিডেন্টের বাসভবনে আয়োজিত এক অনুষ্ঠানে তাকে সরকার গঠনের দায়িত্ব দেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ।
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরাতে চাওয়া বিরোধী জোটের নেতারা এরই মধ্যে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জোটসঙ্গী খুঁজতে তৎপরতা চালাচ্ছেন।সরকার গঠনের জন্য আইজেনকট ২৮ দিন সময় পাবেন। প্রয়োজন হলে প্রেসিডেন্ট তাকে আরও ১৪ দিন সময় বাড়িয়ে দিতে পারবেন।
সংসদীয় দল ও নির্বাচিত প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার দরজা খোলা এবং আন্তরিকভাবে, আগ্রহের সঙ্গে আমি সবার দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছি। যারা এই মুহূর্তের গুরুত্ব বোঝেন এবং ইসরায়েল রাষ্ট্রের স্বার্থে সাহসী পদক্ষেপ নিতে প্রস্তুত, তাঁদের সবার জন্য আমার দরজা খোলা।’
তিনি আরও বলেন, ‘যারা ব্যক্তিগত স্বার্থে, নীতিগত কোনো কারণে নয়, এই সরকার গঠনের প্রচেষ্টা নস্যাৎ করার চেষ্টা করবেন, ইতিহাস তাদের এমন ব্যক্তি হিসেবে মনে রাখবে, যারা জরুরি মুহূর্তে ইসরায়েলকে রক্ষা করতে ব্যর্থ হয়েছেন।’