মধুমতি ব্যাংক পিএলসি এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্টের মধ্যে গ্রাহক ও কর্মকর্তাদের জন্য বিশেষ সুবিধা প্রদানে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত ১১ নভেম্বর ২০২৬ তারিখে ব্যাংকটির গুলশানস্থ প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
মধুমতি ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক ও চিফ বিজনেস অফিসার আরব ফজলুর রহমান এবং প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কন্সাল্ট্যান্টের প্রধান নির্বাহী কর্মকর্তা অরুনোদয় ঘোষ অংশু নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এই চুক্তির আওতায় মধুমতি ব্যাংকের কর্মকর্তাগণ ও গ্রাহক কার্ডধারীরা প্রিমিয়াম ট্যুরস অ্যান্ড কনসালট্যান্ট-এর পক্ষ থেকে বিশেষ সুযোগ-সুবিধা উপভোগ করতে পারবেন; যার মধ্যে রয়েছে সকল অভ্যন্তরীণ বিমান টিকিটে ৭ শতাংশ ছাড়, সকল আন্তর্জাতিক বিমান টিকিটে ৭.৫০ শতাংশ ছাড়, যেকোনো দেশের প্যাকেজ ট্যুরে ৫ শতাংশ ছাড়, আন্তর্জাতিক হোটেল বুকিংয়ে ৬ শতাংশ ছাড়, স্টুডেন্ট ভিসা প্রসেসিং সার্ভিস চার্জে ১২ শতাংশ ছাড় এবং সাধারণ ভিসা প্রসেসিং সার্ভিস চার্জে ৪০ শতাংশ ছাড়।