ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ডের (ইসিবি) প্রধান রিচার্ড থম্পসন, আইসিসির স্বাধীন পরিচালক রস রিভাজ, সহ-সভাপতি তাভেঙ্গওয়া মুখুলানি, নিউজিল্যান্ড ক্রিকেটের (এনজেডসি) পরিচালক রজার টুজ এবং সহযোগী সদস্যদের চেয়ারম্যান গুরুমূর্তি পালানি জয় শাহকে অভিনন্দন জানিয়েছেন।তাদের বক্তব্যে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি শক্তিশালী করা, নারী ক্রিকেটের উন্নয়ন, আফ্রিকা মহাদেশে ক্রিকেটের প্রসার এবং সহযোগী দেশগুলোর সুযোগ বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।