এএফএকে একটা আইনি নোটিশও নাকি পাঠিয়ে দিয়য়েছেন মেসি। এক ব্রডকাস্টার চ্যানেলকে উইনিয়াস্কি বলেছেন, ‘মেসি তার আইনজীবীদের দিয়ে একটি আইনি নোটিশ তৈরি করেছেন। এতে এএফএকে বলা হয়েছে, আর্জেন্টাইন ফুটবলের কোনো উপকারে না আসে এমন ব্যবসায়িক স্বার্থে যেন মেসির ছবি ব্যবহার বন্ধ করে তারা।’আর্জেন্টিনার সংবাদমাধ্যম এ২৪.কমের প্রতিবেদন অনুযায়ী, মেসির ক্ষোভের পেছনে রয়েছে কয়েকটি ঘটনা।এর মধ্যে অন্যতম বাণিজ্যিক স্বত্ব নিয়ে জটিলতা। মেসির একক স্পন্সর মিশেলবের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও আর্জেন্টিনার একটি বিয়ার প্রতিষ্ঠানের প্রচারে তার ছবি ব্যবহার করা হয় বলে অভিযোগ। বিষয়টি মেসির অজান্তে ঘটেছিল বলে দাবি করা হয়েছে।