কেন উচ্চ রক্তচাপ থাকলে সতর্ক হতে হবে?
কফিতে থাকা ক্যাফেইন শরীরের পেশিকে উদ্দীপিত করে এবং অ্যাড্রেনালিন হরমোনের নিঃসরণ বাড়িয়ে দেয়।এর ফলে হৃৎস্পন্দনের গতি বৃদ্ধি পায়। রক্তনালিগুলো সঙ্কুচিত হয়ে যায়। সাময়িকভাবে রক্তচাপ বেড়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়।সাধারণত কফি খাওয়ার ৩০ মিনিট থেকে ২ ঘণ্টার মধ্যে এর প্রভাব শরীরে টের পাওয়া যায়।তবে সবার ক্ষেত্রে এটি সমান নয়; এটি আপনার শরীর এবং জীবনযাপনের ওপর নির্ভর করে।
শরীরের সংকেত বুঝুন: কফি খাওয়ার পর যদি আপনার খুব ঘাম হয়, বুক ধড়ফড় করে বা অস্থিরতা (Anxiety) বোধ হয়, তবে বুঝে নেবেন আপনার রক্তচাপ বাড়ছে। এক্ষেত্রে সবচেয়ে ভালো বুদ্ধি হলো কফি খাওয়ার আগে ও পরে একবার প্রেশার মেপে দেখা। সমস্যা হলে চিকিৎসকের পরামর্শ নিন।সঠিক সময় নির্বাচন: চেষ্টা করুন দুপুরের আগেই কফি পর্ব শেষ করতে। বিকেলের পর বা সন্ধ্যায় কফি খেলে ঘুমের ব্যাঘাত ঘটতে পারে, যা পরোক্ষভাবে রক্তচাপ আরও বাড়িয়ে দেয়।