নবীজি (সা.) বিভিন্ন সাহাবিকে রুকইয়াহ তথা দোয়া পড়ে ঝাড়ফুঁক করতেন। বিভিন্ন হাদিসের মাধ্যমে বিষয়টি প্রমাণিত। এক হাদিসে এসেছে, আনাস (রা.) বর্ণনা করেছেন, আমাদের মধ্য থেকে কেউ অসুস্থ হলে নবীজি (সা.) তার গায়ে ডান হাত বুলাতেন এবং এই দোয়া পাঠ করতেন,
اللَّهُمَّ رَبَّ النَّاسِ، مُذْهِبَ البَأْسِ ، اشْفِ أَنْتَ الشَّافِي، لَا شَافِيَ إِلَّا أَنْتَ، شِفَاءٌ لَا يُغَادِرُ سَقَمًا
উচ্চারণ : ‘আল্লাহুম্মা রাব্বাননাসি, মুজহিবাল বা’সি, ইশফি আন্তাশ শাফী, লা শাফিয়া ইল্লা আনতা, শিফাআন লা ইউগাদিরু সাকামান।।
অর্থ : ‘হে আল্লাহ, সমগ্র মানুষের রব। আপনি আমাদের দুঃখ মুছে দিন। আপনি আমাদেরকে শিফা দান করুন, কেননা আপনি ব্যতীত আর কোনো শিফা দানকারী কেউ নেই। আপনি এমনভাবে শিফা দান করুন, যেন এই শিফা রোগকে একেবারে দূর করে দেয়।
’ (সহিহ বুখারি, ৫৭৪২)
এ ক্যাটাগরির আরো নিউজ..