সভাপতির বক্তব্যে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, ‘ওয়ান কার্ড’ একটি আধুনিক ও সমন্বিত সেবা ব্যবস্থাপনা। এতে ডিজিটাল পরিচয়, পেমেন্ট ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একই প্ল্যাটফর্মে যুক্ত করা হয়েছে। ফলে ক্যাম্পাসের দৈনন্দিন কার্যক্রম আরো সহজ, দ্রুত ও কার্যকর হবে।
অনুষ্ঠানে ‘ওয়ান কার্ড’-এর বিভিন্ন সেবা ও কার্যক্রম নিয়ে ভিডিও প্রদর্শন করা হয়। পরে শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এতে ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ ‘ওয়ান কার্ড’-এর প্রযুক্তিগত বিভিন্ন দিক, বিশেষ করে OneID, DGePay, OneCard Vault ও সমন্বিত পেমেন্ট ব্যবস্থা সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।
অনুষ্ঠানে ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক, ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা, শিক্ষার্থী এবং বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।