এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে খবর-প্রতিবেদন প্রকাশ হলে সেসব খবর-প্রতিবেদন যুক্ত করে জনস্বার্থে রিট আবেদন করা হয়। মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের (এইচআরপিবি) পক্ষে দায়ের করা রিটে ভুয়া গ্রেপ্তারি পরোয়ানা ও নালিশি মামলা বন্ধের নির্দেশনা চাওয়া হয়। স্বরাষ্ট্রসচিব, আইজিপি, র্যাবের মহাপরিচালক, ঢাকা মহানগর পুলিশের কমিশনার, গুলশান থানার ওসিসহ মোট আটজনকে বিবাদী করা হয় রিটে।