মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ে আয়োজিত ‘সহিংস চরমপন্থা মোকাবেলায় করণীয়’ শীর্ষক দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে তিনি এ আহ্বান জানান। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ‘হিট’ প্রকল্পের আওতায় ঢাবির বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের ‘ইন্টারন্যাশনাল সিকিউরিটি পলিসি ল্যাব’ এই সম্মেলনের আয়োজন করে।
ওবায়দুল ইসলাম বলেন, সহিংস চরমপন্থা শুধু একটি নিরাপত্তা সমস্যা নয়, বরং এটি শান্তিপূর্ণ সহাবস্থানের অন্তরায়। অন্যায়, অবিচার ও সহিংসতা প্রতিরোধ এবং প্রত্যেক নাগরিকের জন্য মর্যাদাপূর্ণ জীবনযাপনের সুযোগ সৃষ্টির মাধ্যমে দেশের মানুষের বৈচিত্র্য ও সম্প্রীতি রক্ষা করতে হবে।