আজ ১০ই নভেম্বর ২০২৫, সোমবার, উত্তরা ৩নং সেক্টর হোয়াইট হল অডিটোরিয়ামে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন কতৃক আয়োজিত বিজ্ঞান উৎসব ২০২৫ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফাউন্ডেশনের চেয়ারম্যান হাবীবুল্লাহ মুহাম্মাদ ইকবাল । প্রোগ্রামে তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন নিয়ন্ত্রিত তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা মেইন ক্যাম্পাস, উত্তরা ও স্থায়ী ক্যাম্পাস আশুলিয়াসহ দশটি প্রতিষ্ঠান চল্লিশটি প্রজেক্টসহ সাইন্স ফেস্টে অংশগ্রহণ করে। মেকানিক্যাল, নন মেকানিক্যাল ও আই ও টি তিনটি প্রজেক্টে বিজ্ঞান উৎসব অনুষ্ঠিত হয়।উদ্বোধনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের ভাইস চেয়ারম্যান ড.মীম আতিকুল্লাহ
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহসানউল্লাহ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ফজলে এলাহী । তিনি বলেন, ”মাদ্রাসার শিক্ষার্থীরা এখন দ্বীনি শিক্ষার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তিতেও ঈর্ষণীয় সাফল্য দেখাচ্ছে তার অনন্য স্মারক আজকের এই অনুষ্ঠান।”বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. রিফাত আব্দুল্লাহ, সাইন্স সেক্রেটারি, বি আই সি এস ও তানযীমুল উম্মাহ ফাউন্ডেশনের সিনিয়র ভাইস চেয়ারম্যান ও তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল ড. আব্দুল্লাহ আল মামুন।
আরো উপস্থিত ছিলেন ড. মাছুদুল হাকিম এবং ১০ টি শাখা থেকে বিজ্ঞান উৎসবে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের প্রন্সিপাল ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।পুরস্কার বিতরণী ও সমাপনী অধিবেশনে স্বাগত বক্তব্য রাখেন তানযীমুল উম্মাহ আলিম মাদরাসার ভারপ্রাপ্ত প্রিন্সিপাল এইচ এম আবদুল্লাহ আল মামুন।ফাউন্ডেশনের ডিরেক্টর এম এম রবিউল ইসলামের ব্যবস্থাপনায় এবং ক্ষুদে বিজ্ঞানীদের অংশগ্রহণে মুখরিত হয়ে উঠে পুরো আয়োজন।১ম অধিবেশনে সঞ্চালনা করেন মূল ক্যাম্পাসের ভাইস প্রিন্সিপাল এরশাদুল্লাহ আজহারী ও সমাপনী অধিবেশনে সঞ্চালনা করেন স্থায়ী ক্যাম্পাসের প্রিন্সিপাল মাশহুদুল আলম।
উল্লেখ্য তানযীমুল উম্মাহ আলিম মাদরাসা উত্তরা, BCSIR জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০০৭ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন, ঢাকা কলেজ বিজ্ঞান মেলা, ঢাকা রেসিডেনশিয়াল কলেজ ৫ম জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৩, রাজউক কলেজ বিজ্ঞান মেলা, বিএএফ শাহীন বিজ্ঞান মেলা ২০২৩, নটরডেম কলেজ বিজ্ঞান মেলা ২০১২তে একাধিকবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৪৬ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ২০২৫ এ বিশেষ গ্রুপে চ্যাম্পিয়ন হয়ে দুবাই সাইন্স ফেস্টে অংশগ্রহণ করে।