তবে এই আকস্মিক জনপ্রিয়তা তার জন্য যেমন হাসির খোরাক নিয়ে এসেছে, তেমনই ডেকে এনেছে চরম বিপত্তি ও ব্যবসা বয়কটের হুমকি।সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া মাত্র ৯ সেকেন্ডের একটি ছোট ভিডিওতে দেখা যায়, তেহরানের ওই ব্যবসায়ী তার মিষ্টি ও শুকনো ফলের দোকানে ওজন মাপার স্কেলের পেছনে স্বাভাবিক ভঙ্গিতে বসে আছেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পরপরই নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়।