নেত্রকোনা জেলার মদন উপজেলায় ১১ দলীয় জোটের উদ্যোগে (৫ আগষ্ট)বুধ বার সকাল ১১ ঘটিকায় জুলাই সনদ, গনভোটের রায় বাস্তবায়ন ও গণ- অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও গণ- মিছিল অনুষ্ঠিত হয়।
মদন উপজেলা জামায়াতের সেক্রেটারি জনাব মাওলানা ফরিদুল ইসলাম এঁর সঞ্চালনায় ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মদন উপজেলা শাখার আমীর মাওলনা অলিউল ইসলামের সভাপতিত্বে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গত সংসদ নির্বাচনে নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ময়মনসিংহ মহানগরীর জামায়াতের সাংগঠনিক সম্পাদক জনাব আলহেলাল তালুকদার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শুরা ও কর্মপরিষদ সদস্য (সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যন) মাওলানা রহুল আমিন, উপজেলা নায়েবে আমির রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার,
উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান শামীম, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশন এর সভাপতি আবুল হাসনাৎ,
এছাড়াও ১১ দলীয় জোটের অন্যান্য নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতিগণ অংশগ্রহণ করেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অভিলম্বে গনভোটের রায় বাস্তবায়ন করতে হবে, জুলাইয়ে যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার বাংলার মাটিতে করতে হবে এবং বাংলাদেশে আর কোন ফ্যাসিবাদ মাথাচাড়া দিতে না
পারে এজন্য দেশের প্রতিটি অঞ্চলে গণআন্দোলন গড়ে তোলার আহবান জানান।