দেশের প্রথম নারী প্রধান তথ্য কমিশনার (সিআইসি) হিসেবে নিয়োগ পেয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ভূগোল ও পরিবেশ বিভাগের অধ্যাপক নাহরীন ইসলাম খান।
শনিবার (১৭ অক্টোবর) রাষ্ট্রপতির অনুমোদনক্রমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের প্রেস-২ শাখা থেকে জারি করা পৃথক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।প্রজ্ঞাপন দুটিতে সই করেন মন্ত্রণালয়ের উপসচিব খাদিজা তাহেরা বিবি।প্রজ্ঞাপনে বলা হয়, তথ্য অধিকার আইন, ২০০৯-এর ১৫(১) ধারা অনুযায়ী অধ্যাপক নাহরীন ইসলাম খানকে প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, প্রধান তথ্য কমিশনার সরকারি বিধি অনুযায়ী বেতন-ভাতা, আনুষঙ্গিক সুবিধা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। তার পদমর্যাদা, বেতন-ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা সরকার নির্ধারণ করবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এ ক্যাটাগরির আরো নিউজ..