মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর।বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি মাহমুদ সেলিম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, সর্বস্তরের মানুষের শ্রদ্ধা জানানোর জন্য শুক্রবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত আখতার হুসেনের মরদেহ রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা হবে। পরে তার মরদেহ নাটোরের লালপুর উপজেলার নুরুল্লাপুর গ্রামে নেওয়া হবে। সেখানেই তাকে দাফন করা হবে।পরিবার ও স্বজনদের তথ্য অনুযায়ী, ১৭ সেপ্টেম্বর গুরুতর অসুস্থ হয়ে তিনি ঢাকার গ্রীন লাইফ হাসপাতালের আইসিইউতে ভর্তি হন। পরে তাকে বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে নেওয়া হয়। তিনি ডায়াবেটিসসহ বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন।