বাংলাদেশকে ঠেকানোর তাড়নায় বড় পরিবর্তন আসছে অজি একাদশে
Syed Asaduzzaman
/ ৬
ভিউ:
হালনাগাদ:
শুক্রবার, ২১ আগস্ট, ২০২৬
শেয়ার করুন:
ডারউইন টেস্টে বাংলাদেশের কাছে বড় হারের পর থমথমে অবস্থা অস্ট্রেলিয়া শিবিরে। সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচের আগে স্কোয়াডে রদবদল আগেই আনা হয়েছিল, এবার ম্যাকাই টেস্টের বল গড়ানোর ঠিক আগমুহূর্তে একাদশেও বড় ধরনের পরিবর্তনের স্পষ্ট ইঙ্গিত দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স।
সচরাচর টেস্ট শুরুর অন্তত একদিন আগেই একাদশ চূড়ান্ত করে ফেলার রেওয়াজ থাকলেও, লাল-সবুজের প্রতিনিধিদের রুখে দিতে এবার বেশ দেখেশুনে ও মেপে পা ফেলছে অজি টিম ম্যানেজমেন্ট!
আগামীকাল (শনিবার) ভোরে ম্যাকাইয়ের গ্রেট ব্যারিয়ার রিফ অ্যারেনায় সিরিজ বাঁচানোর লড়াইয়ে নামবে কামিন্সের দল। ম্যাচটি ড্র হলেও ইতিহাসের প্রথমবারের মতো বাংলাদেশের কাছে টেস্ট সিরিজ হাতছাড়া করার তিক্ত অভিজ্ঞতা হবে অস্ট্রেলিয়ার। ফলে জয় ছাড়া বিকল্প কোনো পথ নেই স্বাগতিকদের সামনে। জানা গেছে, অভিজ্ঞ স্পিনার নাথান লায়নকে একাদশের বাইরে বসিয়ে চার বিশেষজ্ঞ পেসার নিয়ে ম্যাকাইয়ের চেনা বাউন্সি উইকেটে ঝাঁপাতে পারে অজিরা।সংবাদমাধ্যম ফক্স স্পোর্টসের বরাতে জানা গেছে, স্পিনারকে ছাড়াই মাঠে নামার পরিকল্পনা জোরদার হচ্ছে মূলত পেসার স্কট বোল্যান্ডের জায়গা করে দিতে। এটি সত্যি হলে, অস্ট্রেলিয়ার খেলা সর্বশেষ আট টেস্টের মধ্যে পঞ্চমবারের মতো বিশেষজ্ঞ কোনো স্পিনার ছাড়াই মাঠে নামবে তারা। এর আগে সর্বশেষ অ্যাশেজে অ্যাডিলেড টেস্টে নাথান লায়ন চোট পাওয়ার পর মেলবোর্ন ও সিডনি টেস্টেও স্পিন আক্রমণ ছাড়াই দল সাজিয়েছিল ক্যাঙ্গারুরা।
ডারউইন টেস্টে হতাশাজনক পারফরম্যান্সের পরই অজিদের প্রথম একাদশে পরিবর্তনের সুর বেজে উঠেছিল।সেখানকার স্থানীয় ছেলে জ্যাক ওয়েদারল্ড দুই ইনিংসেই আলো ছড়াতে ব্যর্থ হওয়ায় তাকে সোজা স্কোয়াড থেকেই ছেঁটে ফেলেছেন অজি নির্বাচকরা। তার জায়গায় ডাক পাওয়া ৩০ বছর বয়সী ম্যাট রেনশ কাল ম্যাকাইতে ট্রাভিস হেডের সঙ্গে ওপেনিংয়ে নামতে পারেন বলে জোরালো গুঞ্জন রয়েছে।
অন্যদিকে, নাথান লায়নকে মূল একাদশ থেকে বাদ দেওয়া হলে তা হবে ডারউইন টেস্টের দল থেকে দ্বিতীয় বড় পরিবর্তন। সেক্ষেত্রে অধিনায়ক প্যাট কামিন্স, মিচেল স্টার্ক ও জশ হ্যাজলউডের সঙ্গে গতির ঝড় তুলতে দেখা যেতে পারে স্কট বোল্যান্ডকে। বোল্যান্ডকে কালকের ম্যাচে খেলানোর বিষয়টি বেশ গুরুত্বের সঙ্গেই বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন কামিন্স নিজেই।অবশ্য অজু অধিনায়ক জানিয়েছেন, টসে নামার ঠিক আগমুহূর্তেই চূড়ান্ত হবে তাদের একাদশ।