আমার নাম সুফিয়া রহমান। আমার বাড়ি মুন্সীগঞ্জ জেলায়। আমি মা-বাবার একমাত্র সন্তান। আমি ব্যক্তিগতভাবে অসুস্থ এবং আমার মা-বাবাও বয়োবৃদ্ধ।
প্রাজ্ঞ আলেমরা বলেন, বিয়ের পর কন্যাকে স্বামীর হাতে তুলে দেওয়া হলে স্ত্রীর ভরণ-পোষণ ও বাসস্থানের ব্যবস্থা করা স্বামীর দায়িত্ব। তবে শর্ত হলো, স্ত্রী স্বামীর ঘরে থাকবে অথবা স্বামীর অনুমতিক্রমে স্ত্রীর পরিবারের সঙ্গে থাকবে। কিন্তু যদি স্ত্রীর ভরণ-পোষণ কোনো সমস্যার কারণে অথবা সন্তুষ্টির সঙ্গে স্বামী বা স্ত্রীর মা-বাবা বা অন্য কেউ আদায় করে, তা নাজায়েজ নয়।সুতরাং আপনার অসুস্থতার কারণে বা আপনার মা-বাবার প্রয়োজনে যদি আপনি স্বামী-সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকেন এবং এই ব্যাপারে আপনার মা-বাবার কোনো আপত্তি না থাকে তাহলে তা জায়েজ। শরিয়তের দৃষ্টিতে এতে কোনো সমস্যা নেই। এ ক্ষেত্রে উত্তম হলো পারিবারিক খরচ মিলেমিশে নির্বাহ করা। এর পরও আপনার বাবার এই অধিকার আছে যে তিনি আপনার স্বামীর কাছে আপনাদের থাকার ঘরের ভাড়া, আপনাদের ব্যবহার করা গ্যাস-বিদ্যুতের বিলসহ অন্যান্য খরচের অংশ দাবি করতে পারবেন।