নিজস্ব প্রতিবেদক : বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হাজী শামসুল আলম আর নেই। ১৩ অক্টোবর মঙ্গলবার ভোরে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে উত্তরা ও টঙ্গীসহ সংশ্লিষ্ট ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুম হাজী শামসুল আলম বৃহত্তর উত্তরা থানার বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাবেক সিনিয়র সহসভাপতি হাজী জাহাঙ্গীর আলমের আপন বড় ভাই। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত ছিলেন। তাঁর মৃত্যুতে পরিবার-পরিজন, আত্মীয়স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের আবহ বিরাজ করছে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত ৯ অক্টোবর মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়েন হাজী শামসুল আলম। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে দ্রুত রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
হাজী শামসুল আলমের মৃত্যুতে তাঁর পরিবার একজন প্রিয় স্বজনকে হারিয়েছে। একই সঙ্গে তাঁর পরিচিতজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে গভীর শোকের সৃষ্টি হয়েছে। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে স্বজন ও শুভানুধ্যায়ীরা মহান আল্লাহর দরবারে তাঁর জীবনের সব ভুলত্রুটি ক্ষমা করে দেওয়ার এবং তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার প্রার্থনা করেছেন।
মরহুম হাজী শামসুল আলম মৃত্যুকালে অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী, শুভাকাঙ্ক্ষী ও পরিচিতজন রেখে গেছেন।
মহান আল্লাহ তাআলা মরহুমের সকল গুনাহ ক্ষমা করে তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দিন। আমিন।