এই কঠিন মুহূর্তগুলোতেই একজন মুমিনের সবচেয়ে বড় আশ্রয় হলো তার রব। কারণ তিনিই আমাদের কষ্টের একমাত্র উপশমকারী, অন্তরের প্রশান্তিদাতা। তাই একজন মুমিনের জন্য চিকিৎসার পাশাপাশি মহানবী (সা.)-এর শেখানো দোয়ার দিকেও মনোযোগী হওয়া জরুরি।
أَعُوذُ بِعِزَّةِ اللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ
উচ্চারণ : আউজু বি-ইজ্জাতিল্লাহি ওয়া কুদরাতিহি মিন শাররি মা আজিদু ওয়া উহাজিরুহ।
অর্থ : আল্লাহর নামে আমি আল্লাহর অসীম সম্মান ও তাঁর বিশাল ক্ষমতার অসিলায় আমার অনুভূত এই ব্যথার ক্ষতি থেকে আশ্রয় প্রার্থনা করছি।
হাদিস : ওসমান বিন আবুুল আস আসসাকাফি (রা.) বলেন, আমি রাসুল (সা.)-এর কাছে মারাত্মক ব্যথা নিয়ে উপস্থিত হলাম, যে ব্যথা আমাকে প্রায় অকেজো করে ফেলেছিল। রাসুল (সা.) আমাকে বলেন, তুমি তোমার ডান হাত ব্যথার স্থানে রেখে সাতবার এই দোয়া বলো।