বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে এখন ‘এপস্টেইন ফাইলস’। কুখ্যাত যৌন অপরাধী জেফরি এপস্টেইনসংক্রান্ত ফাঁস হওয়া তথ্য দেখে বিস্ময় ও উদ্বেগ প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত।
তাঁর দাবি, এই ভয়ংকর সংকট থেকে বিশ্বকে উদ্ধার করতে পারে একমাত্র ভারতীয় সংস্কৃতি, মূল্যবোধ ও সনাতন ধর্মসামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক দীর্ঘ পোস্টে কঙ্গনা লেখেন, এপস্টেইন ফাইলসের তথ্য পড়া তাঁর কাছে অত্যন্ত বিরক্তিকর ও হতাশাজনক।এই ঘটনায় সমাজ ও ক্ষমতাশালী মানুষদের প্রতি তার দৃষ্টিভঙ্গি বদলে গেছে বলেও উল্লেখ করেন তিনি।কঙ্গনার ভাষায়, ‘অপরাধ সব জায়গাতেই হয়, কিন্তু এখানে অপরাধকেই যেন আশকারা দেওয়া হয়েছে। এমনভাবে দেখানো হয়েছে, যেন এটা কোনো ফ্যাশন। ছোটবেলা থেকে যেসব সংগীতশিল্পী, অভিনেতা, তারকা, রাজনীতিবিদ, মডেল ও পরিচালকদের নিয়ে বড় হয়েছি, তাদের নাম এই ধরনের ঘটনায় জড়ানো দেখে হতবাক হয়ে গেছি।
সমাজের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করে কঙ্গনা বলেন, মানবিকতার অস্তিত্ব আদৌ থাকবে কি না—তা নিয়েই তার সংশয়। এই পরিস্থিতিতে একমাত্র ভারতের সংস্কৃতি ও মূল্যবোধই পথ দেখাতে পারে বলে তাঁর বিশ্বাস।
অভিনেত্রীর দাবি, ‘আমি খুব হতাশ। ভবিষ্যৎ নিয়ে কোনো আশা দেখতে পাচ্ছি না।তবে নিশ্চিতভাবে বলতে পারি, এই মুহূর্তে গোটা বিশ্ব যে উত্তর খুঁজছে, তা ভারতের সংস্কৃতি, মূল্যবোধ ও সনাতনের মধ্যেই রয়েছে। সুর-অসুর, দেবতা-রাক্ষসদের গল্প আজকের যুগে নতুন করে প্রাসঙ্গিক হয়ে উঠেছে।’
পোস্টের শেষে কঙ্গনা আরো লেখেন, মানুষেরই ঠিক করতে হবে—তারা ঈশ্বরের পথে হাঁটবেন, নাকি দৈত্যের পথে।উল্লেখ্য, কঙ্গনার সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘ইমার্জেন্সি’। অভিনয়ের পাশাপাশি তিনি বর্তমানে হিমাচল প্রদেশের মান্ডি কেন্দ্রের সাংসদ
রাজনৈতিক ও সামাজিক নানা ইস্যুতে তিনি নিয়মিতভাবেই নিজের মত প্রকাশ করে থাকেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..