মক্কার পবিত্র মসজিদুল হারাম ও মদিনার পবিত্র মসজিদে নববির তারাবির নামাজে পবিত্র কোরআন খতম অনুষ্ঠিত হবে। তারাবির নামাজে মক্কায় ইমামতি করবেন শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস এবং মদিনায় ইমামতি করবেন শায়খ ড. সালেহ আল-বুদাইর।
সোমবার (১৬ মার্চ) পবিত্র দুই মসজিদের ধর্মবিষয়ক পরিচালনা পর্ষদ এ তথ্য জানিয়েছে। প্রতিবছর মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদে তারাবি ও তাহাজ্জুদের নামাজে পবিত্র কোরআন খতম করা হয়।
কোরআন খতমের দিন কয়েক লাখ মুসল্লি অংশ নেন। নামাজ শেষে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনায় দীর্ঘ মোনাজাত করা হয়। এদিকে মক্কার মসজিদুল হারামের কোরআন খতমের দিন মুসল্লিদের ভিড় নিয়ন্ত্রণ করতে মসজিদে প্রবেশে বিধি-নিষেধ আরোপ করা হয়েছে। নামাজের সময় কেউ মসজিদ থেকে বের হলে পুনরায় মসজিদে প্রবেশ করতে পারবে না।
এদিকে পবিত্র মসজিদুল হারামে টানা ৩৬ বছর তারাবির নামাজে পবিত্র কোরআন খতম করবেন মসজিদুল হারামের প্রধান ইমাম ও খতিব এবং মক্কা ও মদিনার পবিত্র দুই মসজিদের পরিচালনা পর্ষদের প্রধান শায়খ ড. আবদুর রহমান আল-সুদাইস। তিনি ১৯৮৪ সাল থেকে টানা ৪৩ বছর এই মসজিদের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করছেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..