সুমধুর ও হৃদয়স্পর্শী কোরআন তিলাওয়াতের জন্য শায়খ আল-বুওয়াইজান মুসলিম বিশ্বের কাছে বিশেষভাবে জনপ্রিয়। কোরআনের কেরাতের ক্ষেত্রেও রয়েছে তার বিশেষ দক্ষতা। তিনি ইমাম মুহাম্মাদ বিন সউদ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কেরাত বিভাগের অধ্যাপক ড. ইবরাহিম বিন সাইদ দাওসারির কাছ থেকে কেরাতের ইজাজত গ্রহণ করেছেন।
পবিত্র মসজিদে নববিতে তার কণ্ঠে কোরআন তিলাওয়াত শুনতে প্রতিবছর অসংখ্য মুসল্লি আগ্রহী হয়ে থাকেন। তার তিলাওয়াতের সুর ও মাধুর্য মুসল্লিদের হৃদয়ে বিশেষ আবেগ ও প্রশান্তির অনুভূতি সৃষ্টি করে।
পবিত্র দুই মসজিদে জুমার প্রস্তুতি
মুসলিম বিশ্বের হৃদয়ের কেন্দ্র পবিত্র মক্কা ও মদিনায় প্রতি শুক্রবারের মতো আজও জুমার নামাজকে কেন্দ্র করে বিপুলসংখ্যক মুসল্লির সমাগম হবে। মসজিদুল হারাম ও মসজিদে নববিতে ইমামদের কণ্ঠে কোরআন তিলাওয়াত, খুতবা ও জুমার নামাজের দৃশ্য বিশ্বের কোটি কোটি মুসলমানের জন্য হয়ে উঠবে ঈমানি অনুভূতির এক অনন্য মুহূর্ত।
পবিত্র দুই মসজিদের ইমাম ও খতিবদের কণ্ঠে জুমার খুতবা ও নামাজের তিলাওয়াত সরাসরি সম্প্রচারের মাধ্যমে ঘরে বসেও শুনতে পারবেন বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা।