মদন (নেত্রকোনা) সংবাদদাতা ঃ নেত্রকোনার মদনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মদন উপজেলা শাখার আয়োজনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ওয়ার্ড দায়িত্বশীলদের নিয়ে এক ওয়ার্ড প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা জামায়াতের আমীর মাওলানা অলিউল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি ফরিদুল ইসলামের সঞ্চালনায় স্থানীয় জামায়াত কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। দলীয় শৃঙ্খলা বৃদ্ধি এবং স্থানীয় নির্বাচনকে সামনে রেখেই তৃণমূল পর্যায়ের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে জামায়াতের এ কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নেত্রকোনা জেলা জামায়াতের নায়েবে আমীর সহকারী অধ্যাপক মাও. মাহবুবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জামায়াতের নেত্রকোনা জেলা শাখার সেক্রেটারি সহাকারী অধ্যাপক মাওলানা বদরুল আমীন, জেলা জামায়াতের ওয়ালামা বিভাগের সভাপতি নূরুল্লা ভূঁইয়া, শ্রমিক কল্যান ফেডারেশন নেত্রকোনা জেলা শাখার সভাপতি মাও. কামাল উদ্দিন ও জেলা শুরা ও কর্ম পরিষদ সদস্য ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যন মাওলানা রহুল আমীন।
এ ছাড়া সম্মেলনে উপস্থিত ছিলেন উপজেলা নায়েবে আমীর রিয়াজ উদ্দিন ইদ্রিস মাষ্টার, জামায়াত নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী এম.এ. ওয়াহেদ,
পৌর আমীর মাওলানা ফারুক উদ্দিন ভূঁইয়া, উপজেলা সহকারী সেক্রেটারি ফজলুল হক উপজেলা উলামা বিভাগের সভাপতি মাওলানা হাফিজুর রহমান শামীমসহ বিভিন্ন ইনিয়নের নেতৃবৃন্দ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন- সংগঠনকে মজবুত করতে হলে মাঠ পর্যায়ে নেতৃবৃন্দকে আরো যোগ্যতা অর্জনের জন্য কুরআন-হাদিস এবং সম-সাময়িক জ্ঞানে পারদর্শী হতে হবে। পাশাপাশি নৈতিক মানে আরো উন্নত চরিত্রের অধিকারী হয়ে সমাজে আদর্শের প্রতীক হিসেবে ভূমিকা রাখতে হবে।
সম্মেলন শেষে সভাপতি মহুদয় সংগঠনের তৃণমূল বা ওয়ার্ড ভিত্তক কার্যক্রমকে আরো গতিশীল করার আহবান জানান।