গত ১ ও ২ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের চ্যাপেল হিলে জি২০ ইনোভেশন মিনিস্টার্স বৈঠক অনুষ্ঠিত হয়। এতে ভারতের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী জিতিন প্রসাদ। বৈঠকটির আয়োজন করে মার্কিন বাণিজ্য দপ্তর এবং হোয়াইট হাউসের অফিস অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি পলিসি।
ভারতের ইলেকট্রনিক্স ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় জানায়, ভারতীয় প্রতিনিধিদলে মন্ত্রণালয়ের যুগ্ম সচিব অজিত কুমারসহ জ্যেষ্ঠ কর্মকর্তারা ছিলেন। এ ছাড়া বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগ , শিল্প ও অভ্যন্তরীণ বাণিজ্য উন্নয়ন বিভাগ এবং যুক্তরাষ্ট্রে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারাও এতে অংশ নেন।