মার্কিন হামলার দুই ঘণ্টার মধ্যেই জবাব, সময়ক্ষেপণ করতে নারাজ ইরান
Syed Asaduzzaman
/ ৯
ভিউ:
হালনাগাদ:
শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
শেয়ার করুন:
মধ্যপ্রাচ্যে আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রের হামলার পরিপ্রেক্ষিতে ইরানের পাল্টা জবাব নিয়ে প্রশ্ন তোলা যথার্থ নয় বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তাসনিম নিউজ এজেন্সি বলছে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আইমান সাফাদির বক্তব্যের জবাবে তিনি এ কথা বলেন।
সাফাদি দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রের ‘আগ্রাসী যুদ্ধ’ শুরুর মাত্র দুই ঘণ্টার মধ্যে ইরান জর্ডানসহ এ অঞ্চলের অন্যান্য দেশে হামলা চালায়। ফলে ইরানের ওই হামলাকে পাল্টা জবাব হিসেবে বিবেচনা করা যায় না বলে মন্তব্য করেন তিনি।
সাফাদির এ বক্তব্য প্রত্যাখ্যান করে আরাগচি প্রশ্ন করেন, আরব রাষ্ট্রগুলোর সার্বভৌমত্ব কিংবা ইরানের সার্বভৌমত্বকে সম্মান না করা কোনো আগ্রাসীর জবাব দেওয়ার আগে ইরানকে আর কতক্ষণ অপেক্ষা করতে হতো।
নিরপরাধ ইরানিদের প্রাণহানির ঘটনায় যে প্রাথমিক মার্কিন হামলা চালানো হয়েছিল, তাতে আরব দেশগুলোর আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা ব্যবহার করা হয়েছিল।সাফাদি এ বিষয়টি সত্যিই জানেন না কি না—তা নিয়েও প্রশ্ন তোলেন আরাগচি।