হাদিসে একটি বিশেষ দোয়া রয়েছে যা পড়ে দোয়া করলে তা কবুল হয়। দোয়াটি ‘ইসমে আজম’ নামে পরিচিত। অর্থ্যাৎ তা আল্লাহর এমন কিছু গুণবাচক ও মহিমান্বিত নাম, যা আল্লাহর কাছে অনেক বেশি প্রিয়। বিশেষ এই দোয়াটি হলো-
اَللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ بِأَنَّ لَكَ الْحَمْدَ، لَا إِلٰهَ إِلَّا أَنْتَ الْمَنَّانُ، بَدِيعُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، يَا ذَا الْجَلَالِ وَالْإِكْرَامِ، يَا حَيُّ يَا قَيُّومُ
উচ্চারণ: ‘আল্লাহুম্মা ইন্নি আসআলুকা বিআন্না লাকাল হামদা, লা-ইলাহা ইল্লা আনতাল মান্নান, বাদিউস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়া জালজালালি ওয়াল ইকরাম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম।
অর্থ : ‘হে আল্লাহ! আমি তোমার কাছে প্রার্থনা করি। তুমিই তো সব প্রশংসার মালিক, তুমি ছাড়া কোনো উপাস্য নেই। তুমি দয়াশীল। তুমিই আকাশসমূহ ও পৃথিবীর একমাত্র সৃষ্টকর্তা।হে মহান সম্রাট ও সর্বোচ্চ মর্যাদার অধিকারী, হে চিরঞ্জীব, হে সর্বময় ক্ষমতার অধিকারী।’
হাদিস: আনাস (রা.) বর্ণনা করেছেন, তিনি রাসুল (সা.)-এর সঙ্গে বসা ছিলেন। এ সময় এক ব্যক্তি নামাজ আদায় করে এই বলে দোয়া করল। তখন নবী করিম (সা.) বলেন, এই ব্যক্তি ‘ইসমে আজম’ পড়ে দোয়া করেছে, যে নামে ডাকলে স্বয়ং তিনি (আল্লাহ) সাড়া দেন এবং যে নামে তাঁর কাছে চাওয়া হলে তিনি তা দান করেন।
এ ক্যাটাগরির আরো নিউজ..