প্রাণিজ খাদ্যে ভিটামিন বি১২-এর পরিমাণ তুলনামূলকভাবে বেশি থাকে।ডিম, মাশরুম, বিভিন্ন ধরনের মাংস, কলিজা এবং সামুদ্রিক মাছ এই ভিটামিনের উৎকৃষ্ট উৎস। এ ছাড়া দুধ খেলেও ভিটামিন বি১২-এর চাহিদার অনেকটাই পূরণ করা সম্ভব। একজন প্রাপ্তবয়স্ক মানুষের দৈনিক প্রায় ২.৪ মাইক্রোগ্রাম ভিটামিন বি১২ প্রয়োজন, যার প্রায় ৫০ শতাংশ এক কাপ দুধ থেকেই পাওয়া যেতে পারে।এ ছাড়া ওটস, কিনোয়া, ডালিয়া-সহ বিভিন্ন দানাশস্যে ভিটামিন বি১২ থাকে। নিয়মিত এই খাবারগুলি খেলে শরীরে ভিটামিন বি১২-এর ঘাটতি অনেকটাই কমানো সম্ভব।