عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ وَيَتَقَارَبَ الزَّمَانُ وَتَظْهَرَ الْفِتَنُ وَيَكْثُرَ الْهَرْجُ وَهُوَ الْقَتْلُ حَتَّى يَكْثُرَ فِيكُمْ الْمَالُ فَيَفِيضَ.
আবূ হুরাইরাহ্ (রা.) হতে বর্ণিত। তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন: ক্বিয়ামাত (কিয়ামত) কায়িম হবে না, যে পর্যন্ত না ইলম উঠিয়ে নেয়া হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হবে, সময় সংকুচিত হয়ে আসবে, ফিতনা প্রকাশ পাবে এবং হারজ বৃদ্ধি পাবে। হারজ হলো খুন-খারাবী।
এই হাদিসে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পূর্ববর্তী সময়ের কয়েকটি সুস্পষ্ট চিত্র উল্লেখ করেছেন। যেগুলোকে কিয়ামতের প্রকাশ্য আলামত হিসেবে আমরা জানি। সেগুলো হচ্ছে:
১. ইলম উঠিয়ে নেওয়া হবে
এখানে ইলম উঠে যাওয়ার অর্থ এই নয় যে, কিতাব-পুস্তক হঠাৎ পৃথিবী থেকে হারিয়ে যাবে; বরং প্রকৃত দ্বিনি ইলম বহনকারী আলেমদের ইন্তেকালের মাধ্যমে সমাজ থেকে সহিহ জ্ঞান ক্রমে বিলুপ্ত হয়ে যাবে।ফলে মানুষ অজ্ঞ নেতৃত্বের অনুসরণ করবে, নিজেরা না জেনে ফতোয়া দেবে এবং গোমরাহি ব্যাপক আকার ধারণ করবে।
ভূমিকম্পের আধিক্য শুধু প্রাকৃতিক বিপর্যয় নয়; বরং এটি আল্লাহর পক্ষ থেকে সতর্কবার্তা। মানুষ যখন গুনাহ, জুলুম ও নাফরমানিতে সীমা লঙ্ঘন করে, তখন এ ধরনের ঘটনাবলি তাদেরকে তাওবার দিকে আহ্বান করে এবং আল্লাহর শক্তির কথা স্মরণ করিয়ে দেয়।
৩. সময় সংকুচিত হয়ে আসবে
সময় সংকুচিত হওয়ার অর্থ হলো; সময়ের বরকত উঠে যাবে। অল্প সময়েই দিন, মাস ও বছর পার হয়ে যাবে; মানুষ অনুভব করবে যে, অনেক কাজ করেও যেন কিছুই করা হয়নি।
৫. হারজ বৃদ্ধি পাবে (খুন-খারাবি)
হারজ অর্থ নির্বিচার হত্যা ও রক্তপাত। মানুষ কেন কাউকে হত্যা করছে, নিজেরাও তা স্পষ্টভাবে জানবে না। মানবজীবনের মূল্য তুচ্ছ হয়ে যাবে এবং সামান্য কারণে বড় সহিংসতা সংঘটিত হবে।
৬. ধন-সম্পদের অস্বাভাবিক বৃদ্ধি
সম্পদ বাড়বে, কিন্তু তাতে বরকত থাকবে না। ধনী মানুষের সংখ্যা বাড়লেও প্রকৃত তৃপ্তি ও নিরাপত্তা কমে যাবে। যাকাত ও সদকা দেওয়ার মতো মানুষ খুঁজে পাওয়া কঠিন হবে, অথচ অন্তরে প্রশান্তি থাকবে না।
মোটকথা এই হাদিস আমাদেরকে কেবল ভবিষ্যতের সংবাদই দেয় না; বরং আত্মশুদ্ধি, ইলমের প্রতি যত্নশীল হওয়া, ফিতনা থেকে বাঁচা এবং মানবিক মূল্যবোধ রক্ষার জন্য এক গভীর সতর্কবার্তা প্রদান করে।