বাংলাদেশ ছাত্র ইউনিয়ন উত্তরা পূর্ব শাখার আহ্বায়ক ইব্রাহিম সিকদার,বলেনতোফাজ্জল,সাম্য হত্যার পর আবারও নির্বাচনপূর্ব সহিংসতার পুনরাবৃত্তি-
নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার অপসারণ দাবি
ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীর উপর চালানো প্রাণনাশের উদ্দেশ্যে সশস্ত্র হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। রাজধানীর মতো গুরুত্বপূর্ণ এলাকায় দিনের আলোয় একজন প্রার্থীর উপর এ ধরনের আক্রমণ দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ দুরবস্থা স্পষ্ট করে দিয়েছে।
ইব্রাহিম শিকদার বলেন”এর আগেও তরুণ রাজনৈতিক কর্মী তোফাজ্জল,সাম্য নির্মম হত্যার শিকার হয়েছেন। সেই ঘটনার সুষ্ঠু বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি না হওয়ায় আজ আবারও রাজধানীতে নির্বাচনী মাঠে প্রাণনাশের ঘটনা ঘটছে। সাম্য হত্যাকাণ্ডের বিচারহীনতার ধারাবাহিকতা আজকের আক্রমণকে আরও সাহসী করে তুলেছে-এটা স্পষ্ট।”
তিনি আরও বলেন—
“নির্বাচনের তফসিল ঘোষণার পরপরই দেশের রাজনৈতিক পরিবেশকে সন্ত্রস্ত করে তোলার উদ্দেশ্যে ধারাবাহিকভাবে হামলা-বিশৃঙ্খলা বাড়ছে। এমন পরিস্থিতিতে রাষ্ট্রের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছেন। বরং অপ্রাসঙ্গিক আলোচনা ও আমলাতান্ত্রিক প্রসঙ্গে ব্যস্ত থেকে বাস্তব সংকটকে উপেক্ষা করছেন।
তিনি দাবি জানান—
জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ এমন স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবিলম্বে অপসারণ করতে হবে। পাশাপাশি শরিফ ওসমান হাদীর উপর চালানো হামলার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেফতার ও আইনের আওতায় আনার ব্যবস্থা গ্রহণ করতে হবে। আসন্ন জাতীয় নির্বাচনের সকল প্রার্থীসহ দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা রাষ্ট্রকে নিশ্চিত করতেই হবে এটাই এখন সময়ের দাবি।