সোনালি জানান, মায়ের চরিত্রে অভিনয় করা নিয়ে তার কোনো ভয় ছিল না। কারণ তিনি ক্যারিয়ারের শুরু থেকেই বৈচিত্র্যময় চরিত্রে কাজ করেছেন (যেমন: ‘চেলুভি’, ‘দায়রা’ কিংবা ‘মিশন কাশ্মীর’)। তার মূল উদ্বেগ ছিল সালমান খানের চেয়ে ৯ বছরের ছোট হয়ে পর্দায় তার মা হিসেবে কতটা বিশ্বাসযোগ্য লাগবে, তা নিয়ে। যে কারণে চিত্রনাট্য বিস্তারিত জানার পর সোনালি কুলকার্নির চিন্তাভাবনায় পরিবর্তন আসে।