হজে যাওয়ার প্রস্তুতি প্রসঙ্গে চম্পা গণমাধ্যমে বলেন, ‘ববিতা আপা, সুচন্দা আপা হজ করে ফেলেছেন। আমি তখন পারিনি।আমার সুযোগ এসেছে। আল্লাহ যদি আমার কপালে রাখেন হজ করবো এই বছর। সঙ্গে আমার ভাইকেও নিয়ে যাব।’মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও টেলিভিশন নাটকে অভিনয়ের মাধ্যমে দর্শকের নজর কাড়েন চম্পা।পরবর্তীতে ১৯৮৫ সালে শিবলী সাদিক পরিচালিত ‘তিন কন্যা’ চলচ্চিত্রের মাধ্যমে বড় পর্দায় নায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। প্রথম সিনেমাতেই তিনি দর্শক ও চলচ্চিত্রাঙ্গনের দৃষ্টি আকর্ষণ করেন।